হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ


 দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে মোট ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। 


এর আগে, গত ১১ মার্চ, একই আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন, যেখানে মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা জমা ছিল। 


এছাড়া, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ফ্ল্যাটসহ অন্যান্য সম্পত্তি জব্দের আদেশও দেওয়া হয়েছে। 


এই পদক্ষেপগুলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে অভিযুক্তরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। 


এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মোট অবরুদ্ধ টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০২৯ কোটি ৭৫ লাখ টাকা।

Next Post Previous Post